স্টাফ রিপোর্টার
‘আদর্শকে ধারণ করি, স্বপ্নার্দশ সত্যি করি’ স্লোগানকে সামনে রেখে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নার্দশ’র আয়োজনে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের পুরাতন জেলা শিল্পকলা একাডেমীতে সংগঠনের সভাপতি তুলি দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা
শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড.শামছুল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, অ্যাড. দেবদাশ চৌধুরী রঞ্জন, অ্যাড. অমিয়ংশ তালুকদার অলক, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনার সভার পরে ৬০ জন শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা।