বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শীতেশ রঞ্জন তালুকদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারমূলক বানোয়াট সংবাদ প্রত্রিকায় পরিবেশনের প্রতিবাদে মাধ্যমিক শিক্ষক ও মাদ্রাসা শিক্ষক সমিতি মাবনবন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে।
বুধবার দুপুরে উপজেলা সদরে মাধ্যমিক শিক্ষক ও মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন, সহ-সভাপতি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, কাটাখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, কাপনা জালালিয়া মাদ্রাসার সুপার আবুল কাশেম, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহানুর আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম মস্তফা কামাল, ধনপুর উচ্চ বিদ্যালয় সহ-প্রধান শিক্ষক সোহরাব হোসেন, মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রবিত্র ভূষন তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,‘মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সীতেশ রঞ্জন তালুকদার একজন সৎ, দক্ষ ও সংস্কৃতিমনা প্রধান শিক্ষক হিসাবে উপজেলা তথা জেলায় সুখ্যাতি রয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা একটি অভিযোগ দায়ের করে সুনামগঞ্জের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় অপ-প্রচারমূলক মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করছে। যদি মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা না হয় তাহলে পরবর্তীতে শিক্ষক সমিতিসহ শিক্ষক সমাজ কঠোর পদক্ষেপ নেয়া হবে।’
মানববন্ধন শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়।