- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শুকিয়ে মাছ ধরার অপরাধে তাহিরপুরে ২ জেলের দণ্ড

স্টাফ রিপোর্টার
তাহিরপুরে বিল শুকিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদণ্ড দেন।  
জানা যায়, শনির হাওরে দীঘা খচনা বিল শুকিয়ে মাছ ধরার অপরাধে ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো একই উপজেলার মো. আবু সিদ্দিক ও মো. ঝুনুক মিয়া। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী তাদের এই দণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট মো. ইকবাল হোসেন, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।   

  • [১]