শুদ্ধ সংগীত পরিষদের বার্ষিক সংগীত পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম সংগীত শিক্ষা বোর্ডের অধীনে গত ১৬ ও ১৭ জানুয়ারি এই সংগীত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ম বর্ষ হতে ৮ম বর্ষ পর্যন্ত বিষয়ভেদে ৭৪ জন পরীক্ষার্থী।
এর মধ্যে ১ম বিভাগে ৬০ জন, ২য় বিভাগে ১০জন এবং ৩য় বিভাগে ২ জন উত্তীর্ণ হয়েছে। বোর্ডের মেধা তালিকায় স্থান পেয়েছে এই কেন্দ্রের ৫জন (বিভিন্ন বর্ষের) পরীক্ষার্থী।
বোর্ডের মেধা তালিকায় স্থানপ্রাপ্তরা হলেন ৪র্থ বর্ষ (শাস্ত্রীয় কন্ঠ) ২য় অন্তরা খাসনবীশ, ৫ম বর্ষ (শাস্ত্রীয় কন্ঠ) ১ম শ্রাবণী দাস দৃষ্টি, ৫ম বর্ষ (শাস্ত্রীয় কন্ঠ) ৩য় সুপ্রিয়া চৌধুরী, ৮ম বর্ষ (নজরুল কন্ঠ) ১ম মৈত্রেয়ী ঘোষ প্রমা, ৩য় বর্ষ (লোক সংগীত) ২য় দেওয়ান ইলহাম রেজা চৌধুরী।
উল্লেখ্য, এই শিক্ষা কারিকলামে ৩য় বর্ষ মাধ্যমিক, ৪র্থ বর্ষ উচ্চ মাধ্যমিক ১ম পর্ব, ৫ম বর্ষ উচ্চ মাধ্যমিক, ৮ম বর্ষ ¯œাতকোত্তর ১ম পর্ব হিসেবে পরিগণিত। প্রেস বিজ্ঞপ্তি