- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শুভারম্ভ

মাহবুবুল হাছান শাহীন
আবারও নতুন করে শুরু হলো
আরো একটা নতুন বছর
পেছনে ফেলে হাসি কান্না
আগামীর জন্য হয়তো শূন্যতা
এভাবেই জীবন,
শুরু ও শেষের গল্প অবিরত।
আগামী শুরু,
ভালো হোক সবার জন্য
অতীত কষ্ট স্পর্শ করতে
পারে না যেন কাউকে।
অনিশ্চিত ভবিষ্যতেই,
সুন্দর সোপান রচিত হোক সবার।
৩১.১২.২০২১

  • [১]