- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শুভ প্রতিদিনের আত্মপ্রকাশে আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
সিলেটের আঞ্চলিক দৈনিক শুভ প্রতিদিনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে সুনামগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের পৌর মার্কেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর বিপণি চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা সদরের কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে শুভ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো.আশিকুর রহমান অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • [১]