জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আহাদ।
উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক, মো. শাহনুর আলম, ফরেস্ট রেঞ্জার মো. ফখরুল আলম খান, জেলা যুব প্রতিনিধি ও যুব সংগঠক মো. মিজানুল হক সরকার।
এ কর্মসূচিতে যুব উন্নয়ন অধিদপ্তরে ১০০টি ফলজ, বনজ, ভেষজ গাছ রোপন করা হবে। প্রেসবিজ্ঞপ্তি