বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা বিষয়ক উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।।
সভায় উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনা করা আইন-শৃঙ্খলা বজায় এবং যাবতীয় কাজ সম্পাদন, ইউনিয়ন থেকে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের অ্যাটলেটিক্স ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে উপজেলা পর্যায়ে খেলোয়াড়দের নির্বাচন করা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।