- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শেখ রাসেলের ৫২ তম জন্মদিনের কর্মসূচির পুরস্কার বিতরণ

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেখ রাসেল এর ৫২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী গৃহীত কর্মসূচির  সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারীনেত্রী শীলা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হরযত আলী, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি প্রদীপ পাল নিতাই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। শেষে অতিথিবৃন্দ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিশুদের হাতে  পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]