- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে’

ছাতক প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ছাতকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের বাবলু বোর্ডিংয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোবারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. ছায়াদুর রহমান ছায়াদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পীর আব্দুল হাই, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, আওয়ামী লীগ নেতা আজমান আলী, দবিরুল ইসলাম, ফাউন্ডেশন নেতা আশক আলী, দোয়ারা উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি, ছাতক কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম বাবুল, ছাতক উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি কামরুজ্জামান।
বক্তব্য রাখেন উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা সুহেল মাহমুদ, ফারুক আহমদ সরকুম, মহিলা আওয়ামী লীগ নেত্রী সেলিনা বেগম মুক্তা, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু, যুবলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, ফাউন্ডেশন নেতা রুহেল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে এ স্বাধীন দেশকে আবারো পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়েছিল। কুখ্যাত রাজাকারদের মন্ত্রীত্ব দিয়ে তাদের গাড়িতে পবিত্র জাতীয় পতাকা তুলে দেয়া হয়েছিল। যারা এসব ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, পরবর্তিতে দেশবাসী তাদের ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত প্রেতাত্মারা এখনও থেমে নেই। ষড়যন্ত্রের জাল তারা চতুর্দিকে ছড়িয়ে রেখেছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্রকারীরা পালাবার কোন পথও খুঁজে পাবে না।
বক্তারা আরও বলেন, দেশের অভুতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ আওয়ামীলীগের বিকল্প নেই। ৭৫ এর শোককে শক্তিতে পরিণত করে আগামী জাতীয় নির্বাচনে সিলেট বিভাগের সবচেয়ে জনপ্রিয় নেতা মুহিবুর রহমান মানিক কে আবারো বিজয়ী করে শেখ হাসিনার আরো শক্তিশালী করার আহবান জানান বক্তারা।
এসময় সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া, শিক্ষক প্রনব দাস মিটু, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, আওয়ামী লীগ নেতা শাহ আলম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা আব্দুল জলিল, জামিল আহমদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি বিমান ঘোষ, আওয়ামী লীগ নেতা এরশাদ আলী, আব্দুল গফুর, শাহীন আহমদ, বাবুল চৌধুরী, নাছির উদ্দীন, ফাউন্ডেশন নেতা মিজানুর রহমান জাবেদ, অধির মালাকার, অজিত দাস, সালেহ আহমদ, নুপুর দাস, অঞ্জন দাস বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সামছুল ইসলাম। সভা শেষে দোয়া পরিচালনা করেন ইদ্রিছ আলী বীর প্রতীক।

  • [১]