- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব মানচিত্রে- মর্যাদার আসনে বাংলাদেশ -এমএ মান্নান

জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের শাসনামলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন চলছে। এই সব উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন  সরকারের বিকল্প নেই। ‘প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। বিশ্বমানচিত্রে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার মানন্নোয়ন করেছে। এখন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে হিসেবে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে।’  তিনি বলেন, ‘সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
তিনি শনিবার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে লোহারগাঁও চন্দন মিয়া সৈয়দুনেছা কলেজের মেধাবী দরিদ্র শিক্ষার্থী প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি শফিকুল হক এর সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা খসরুজ্জামান ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইসলাম উদ্দিন জসিম এর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ট্রাস্টের সহ- সভাপতি সাজিদ আলী, প্রতিষ্ঠাতা মিয়া আব্দুল বারিক, এলাকাবাসীর পক্ষে মনু মোহাম্মদ মতছির।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী জমশেদ মিয়া, আওয়ামী লীগ নেতা মাছুম আহমদ, ইলিয়াছ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ইব্রাহিম মিয়া, পৌর যুবলীগ            
নেতা নিজামুল করিম, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম,রুমেন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল চৌধুরী, আবু জিলানী আবু, মুহিবুর, বিলাল, আবুল কালাম প্রমুখ।

  • [১]