স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার রাত ৮ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাক্ষাত করেন তাঁরা।
মতিউর রহমান ও ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে এসময় সভানেত্রী শেখ হাসিনা বলেন, সব ঠিকঠাক হয়েছে কী-না? উত্তরে সভাপতি ও সম্পাদক দুজনেই বলেন, সব ঠিক আছে। সভানেত্রী মতিউর রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘তাঁকে (ব্যারিস্টার ইমনকে) নিয়ে দল গুছান। তৃণমুলে দলকে শক্তিশালী করুণ’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘সভানেত্রীর সঙ্গে রবিবার রাতে সৌজন্য সাক্ষাৎ করেছি। তিনি দলকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন’।
ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘আমি দলীয় সভানেত্রীকে সালাম করতে গিয়েছিলাম, তিনি ব্যস্ত থাকায় বেশি কথা বলা সম্ভব হয়নি’।
উল্লেখ্য. গত ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে সাবেক সংসদ সদস্য মতিউর রহমান এবং জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।