স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুর ১২ টায় গণভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আওয়ামী লীগের এই দুই নেতা। এসময় চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এই প্রসঙ্গে বললেন, সাক্ষাৎকালে দলীয় সভানেত্রী জিজ্ঞেস করেছেন কমিটি পেয়ে খুশী কি-না। আমরা কৃতজ্ঞতার কথা জানিয়েছি। জিজ্ঞেস করেছেন, পূর্ণাঙ্গ কমিটি জমা হয়েছে কী-না। আমি সেটিও জমা হয়েছে জানিয়েছি। জেলায় সংগঠনের সাংগঠনিক অবস্থা উত্থাপন করতে চাইলে, তিনি লিখে মেইলে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত. গেল ১১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই সদস্যের কমিটি ঘোষণা হয়েছে। নয়া সভাপতি ও সাধারণ সম্পাদক প্রস্থাবিত পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের দায়িত্বশীলদের কাছে জমা দিয়েছেন। কমিটি জমা দেবার পর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের এটাই প্রথম সাক্ষাৎ।