স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার বিকাল ৪টায় সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরের জয়বাংলা কনফারেন্স হলে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পি.পি খায়রুল কবির রুমেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আজাদ রুমান, কোষাধ্যক্ষ ইসতিয়াক শামীম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, সদস্য সুবীর তালুকদার বাপ্টু, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী, প্রদীপ পাল নিতাই, ঝুটন পুরকায়স্থ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফয়েজুর ইসলাম সুমন, মাহবুবুর রহমান আপন, মাজেদুল ইসলাম ফরহাদ, তাহমিদ সুলতান নাজিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, মো. তাফসীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নূর নিহান, প্রচার সম্পাদক মো. সাইফ উদ্দিন, উপ প্রচার সম্পাদক জাহিন পুরকায়স্থ, উপ দপ্তর সম্পাদক রাজন উদ্দিন আইন সম্পাদক মুসফিকুর রুহেল পীর, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শুভজিৎ সেন আপন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ সম্পাদক আল হাসান, সহ সম্পাদক মেহেদি হাসান সাকিব সহ জেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃকমীর্রা।
এদিকে দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে আনন্দ র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন মিয়া, পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন যুবলীগ নেতা জেবুল মিয়া।
বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেন নি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।
আলোচনা সভার পর মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের উপদেষ্টা মাও হাফিজ আতাউর রহমান লস্কর। এরপর উপস্থিত নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সংগঠনের নেতাকমীর্রা উপস্থিত ছিলেন।
অপরদিকে দিবসটি উপলক্ষে সকালে জেলা কৃষক লীগের উদ্যোগে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, শাহ আলম শেরুল, সদস্য মেহেদী হাসান চৌধুরী রাসেল, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, সুনামগঞ্জ পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের কৃষক লীগের নেতাকর্মীদের সাথে জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ ও জেলা যুবলীগের সদস্য সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলুসহ যুবলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে কৃষক লীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদস্য আনোয়ারুল হক, রফিকুল ইসলাম কালা মিয়া, সাব্বির আহমদ, নজরুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মেহেদী হাসান লিটন, সদস্য, সদস্য জাহিদ হাসান পিয়াল, সুব্রত কুমার কর, আশরাফুল ইসলাম জুহিন, নুরুল আমিন, আসাদ মিয়া, কৃষক লীগ নেতা অ্যাড. হারুর অর রশীদ, সুনামগঞ্জ পৌর কৃষক লীগের ২ নং ওয়ার্ড কৃষক লীগের সহ সভাপতি রাজু আহমদ, কৃষক লীগ আব্দুল মমিন প্রমুখ।