- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শেরপুরে হোটেল শ্রমিক ইউনিয়নের সভা

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে শ্রমিক সভা বৃহস্পতিবার রাত ৮ টার সময় বাইপাস রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সভাপতি শংকর দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল।
শেরপুর হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমডি দুলাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, শেরপুর আঞ্চলিক কমিটির           উপদেষ্ঠা দিলিপ দাশ, সহ-সভাপতি রোমেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও ফখর মিয়া, প্রচার সম্পাদক রুস্তুম আলী, ওয়াসিম মিয়া প্রমুখ।
সভায় আগামী ৩০ জানুয়ারী সংগঠনের আয়-ব্যয় হিসাব সাধারণ সদস্যদের নিকট প্রদান করার লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও হোটেল শ্রমকি ইউনিয়ন সদর উপজেলা কমিটির সম্মেলনকে সামনে রেখে ২৮ জানুয়ারি প্রচার মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ২৫ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ৭ম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে সর্বাত্মক ভূমিকা গ্রহণ করার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]