- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘শেষ বিকেলে খোলা জানালায়’ গল্পমুঞ্জুরী গ্রন্থের মোড়ক উন্মোচন

লেখক আব্দুস ছালাম-এর গল্পগ্রন্থ ‘গল্পমুঞ্জুরী’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার উড়াল প্রকাশ-এর ‘খোলা জানালা’ হল রুমে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডার মধ্যদিয়ে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিটিভির তালিকাভুক্ত গীতিকার শেখ এম.এ ওয়ারিশ, দৈনিক সুনামগঞ্জের ডাক-ও নির্বাহী সম্পাদক কেজি মানব তালুকদার, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, দৈনিক আজকের সুনামগঞ্জ সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমদ তালুকদার, কবি ও গবেষক নীরেশ চন্দ্র রায়, উড়াল প্রকাশ-এর সত্বাধিকারী আলী সিদ্দিক, সাংবাদিক ফরিদ মিয়া, মাওঃ এমদাদুল হক, কবি শেষ একেএম জাকারিয়া, গল্পকার শামসুল কাদির মিছবাহ, কবি ও প্রভাষক প্রণয় প্রতীম, আখলাকুল আছপিয়া, গীতিকার সৈয়দ আহমেদ, মাহফুজ আহমেদ, সাংবাদিক শহিদনূর আহমদ, কবি মো. তৈয়বুর রহমান প্রমুখ।
লেখক আব্দুস ছালাম তার বক্তব্যে সাহিত্য আড্ডায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, শেষ বিকেলে খোলা জানায় এসেছি, আজকে আমার লেখা গ্রন্থের মোড়ক উন্মোচনের মাধ্যমে আমার নতুন জন্ম হলো। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]