সিলেট অফিস
সিলেটের উন্নয়নে জালালাবাদ এসোসিয়েশন ঢাকাকে একটি রিসার্চ উইং গঠনের আহবান জানিয়ে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক সিলেট উৎসব শেষ হয়েছে। চা বাগানঘেরা লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উৎসবের ‘সিলেটের যোগাযোগ, অবকাঠামো ও নগর উন্নয়ন’ শীর্ষক ‘সিলেটের পর্যটন ও পরিবেশ উন্নয়ন’ ও ‘সিলেটের বিনিয়োগ, উন্নয়ন ও প্রবাসীদের সুযোগ ও সম্ভাবনা’ শীষক ৩টি সেমিনার অনুষ্টিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিতে ও এসোসিয়েশনের সহ সভাপতি কাইয়ুম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা।¡ বক্তব্য রাখেন বিশিষ্ট পর্যটন বিশেষজ্ঞ মো: জামিউল আহমদ, পর্যটন বিশেষজ্ঞ ডা. জাকারিয়া হোসেন শাবিপ্রবির নগর উন্নয়ন বিভাগের প্রফেসর ড. জহির বিন আলম, রুপালী ব্যাংক লি:-এর সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির,
ব্যাংক এশিয়া লি:-এর সাবেক চেয়ারম্যান এম সাফওয়ান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা-এর সভাপতি সি এম তোফায়েল সামি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ‘র সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ,বৃটিশ বাংলাদেশ চেম্বার এর সাবেক সভাপতি শাহগীর বখত, এনআরবি ব্যাংক লি:-এর চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির,সেকিল চৌধুরী,।
পরে অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনা ও জালালাবাদ স্বর্ণপদক প্রদান । সংবর্ধনাপ্রাপ্ত গুণীজন হলেন-অধ্যাপক মো: আব্দুল আজিজ(শিক্ষা), সাবেক উপাচার্য মেট্রোপলিটন ইউনিভার্সিটি, রনজিৎ দাস(ক্রীড়া), ডা: এম এ রকিব (চিকিৎসা), সুজেয় শ্যাম (সঙ্গীত), শীলা রায় (নারী জাগরণ), এডভোকেট মনির উদ্দিন আহমদ (আইন পেশা), সালেহ চৌধুরী (সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধ)। এ অধিবেশনে সভাপতিত্ব করেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বেগম রাশেদা কে চৌধুরী ও সফি সামী। সংবর্ধনাপ্রাপ্ত গুণীজন এর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন, মো: আব্দুল মান্নান, মিশফাক আহমদ চৌধুরী মিশু,তাহমিনা আহাদ রোজী, নজরুল ইসলাম বাসন, শামসুল বাসিত শেরো, ডা: মন্জুরুল হক চৌধুরী, অধ্যাপিকা শামীমা চৌধুরী।
‘সিলেটের যোগাযোগ, অবকাঠামো ও নগর উন্নয়ন’ শীর্ষক সেমিনারে বক্তার বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে দেশের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হবে না। অবকাঠামোগত পরিবর্তন এখন সময়ের দাবী। সিলেটের ক্ষেত্রে নগর উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সিলেটের যোগাযোগ, অবকাঠামোগত অবস্থা উন্নত না হলেও সম্ভাবনার অফুরন্ত দ্বার সিলেটের উন্নয়নকে অনেক দূর এগিয়ে দিতে পারে। নগর উন্নয়নের জন্য, সর্বোপরি সুন্দর সিলেট শহর বিনির্মাণের জন্য সবাইকে সচেতন হতে হবে।
‘সিলেটের পর্যটন ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, প্রাকৃতিক নিসর্গের অপরূপ লীলাভূমি সিলেট অঞ্চল। কিন্তু উপযুক্ত পরিচর্যা এবং তত্ত্বাবধানের অভাবে সিলেটের পর্যটন শিল্প তেমন উন্নত হচ্ছে না। সঠিক স্থান নির্ণয় এবং পরিকল্পিত উপায়ে ব্যবস্থা নিলে সিলেটের পর্যটন শিল্প হয়ে উঠবে অনন্য। অর্থনৈতিক দিক দিয়ে সিলেট স্বকীয়তা ধরে রেখে বিশে^র মাঝে স্থান করে নিবে।