- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শেহজাদ ঝড়ে রংপুরের সহজ জয়

সু.খবর ডেস্ক
ঢাকার পিচে ১২৪ রান খুব ছোট লক্ষ্য নয়, তবে সেটাকে আরো ছোট করে দিলেন মোহাম্মদ শেহজাদ। এই আফগান ব্যাটসম্যানের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগাং ভাইকিংসকে ৯ উইকেটে হারাল রংপুর রাইডার্স।
প্রথমে ব্যাটিং করে ১২৪ রানে অলআউট হয় ভাইকিংস। জবাবে মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় সৌম্য-শেহজাদরা।
অপরাজিত ৮০ রান করেন শেহজাদ, এছাড়া সৌম্য সরকার করেন ২৩ রান। মিথুন অপরাজিত ছিলেন ১২ রান করে।
এর আগে ব্যাটিং করতে নেমে রাইডার্সদের সামনে বড় লক্ষ্য রাখতে পারেনি তামিমের দল। নির্ধারিত ২০ ওভারে চিটাগাংয়ের সংগ্রহ ১২৪ রান। শোয়েব মালিক ৩০ ও বিজয় ২৫ রান করেন।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাটিংয়ের শুরুতেই তামিম ইকবাল ও ডোয়াইন স্মিথকে হারায় ভাইকিংসরা। তৃতীয় ওভারে সোহাগ গাজীর দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ডসনকে ক্যাচ দিয়ে ফিরে যান স্মিথ।
ওভারের শেষ বলে তামিমকে বোল্ড করেন গাজী। এনামুল হক বিজয় ভালো খেললেও দলীয় ৬৯ রানে রান আউট হয়ে ফিরে যান। ২৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এরপর দ্রুতই বিদায় নেন জহুরুল ও মোহাম্মদ নবী। শোয়েব মালিক এক প্রান্ত আগলিয়ে রাখলেও খুব বেশিক্ষণ ধরে পারেননি। দলীয় ৯৩ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন মালিক। ৩০ রান করেন তিনি।
এরপর আর বেশি কিছু করতে পারেনি চিটাগাং।  রংপুরের সোহাগ গাজী ও রিচার্ড গ্লিসন দুটি করে উইকেট নেন। এছাড়া আফ্রিদি, আরাফাত সানি ও রুবেল হোসেন নেন একটি করে উইকেট।

  • [১]