সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দেবশীষ চন্দ (বাপ্পা)’র ভগ্নীপতি গোবিন্দ চন্দ আর নেই। মঙ্গলবার সকাল ১০টায় দূরারোগ্যব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সুনামগঞ্জ বিলপাড়স্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
গোবিন্দ চন্দের মৃত্যুতে সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সমিতির সাবেক সভাপতি বাদল সরকার, সভাপতি নির্মল চন্দ সহ সম্পাদক লিটন চন্দ, কানাই চন্দ বিশ্বাস, সাংগঠানক সম্পাদক পিযুষ চন্দ, প্রচার সম্পাদক প্রদীপ চন্দ, দপ্তর সম্পাদক দয়াল কর, সেবক চন্দ গভীর শোকপ্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রেসবিজ্ঞপ্তি