বরেণ্য শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ—এর ন্যাচারাল সায়েন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. মো. আব্দুল মজিদ গত ৩ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে তাঁর পুত্রের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়া, উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা—কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই গভীরভাবে শোকাহত। নর্থ ইস্ট ইউনিভার্সিটি পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছে ।
উল্লেখ্য, মরহুম প্রফেসর ড. মো. আব্দুল মজিদ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ—এর প্রতিষ্ঠাকাল ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত ন্যাচারাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, এনভারনমেন্টাল সায়েন্স এন্ড কেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
প্রেস বিজ্ঞপ্তি