সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির অবসরপ্রাপ্ত সিনিয়র সদস্য হাজী কমরু মিয়া গত ২৮ জানুয়ারি শুক্রবার দুপুর ১২.৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে সুলতানপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে গত ৩১ জানুয়ারি সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির ৩ বারের সভাপতি ও ২ বারের সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। গত সোমবার ভোর ৬টায় নতুন হাছননগরে তাঁর নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যা ও স্ত্রী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে দুই জনের মৃত্যুতে বুধবার দুপুর ২টায় সমিতির কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আইয়ুব আলী এবং পরিচালনা করেন মো. মকবুল হোসেন আজাদ। সভায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রেসবিজ্ঞপ্তি