মহান মুক্তিযুদ্ধে ট্যাকেরঘাট ৫নং সাব সেক্টরের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মোজাহিদ উদ্দিন আহমেদ (৮০) গত শনিবার দুপুর দুইটার দিকে সুনামগঞ্জ শহরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ…..রাজিউন)। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ডা. নজরুল হক, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, তাহিরপুর কল্যাণ সমিতির উপদেষ্টা আইনজীবী ও কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী, হাজী আলফাজ উদ্দিন খন্দকার, আব্দুস সোবহান আখঞ্জি, অ্যাড. শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মহসিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শামছুল আলম, সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা আ: শহীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ওসমান মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক, সোনালী ব্যাংকের (অব:) ম্যানেজার মহি উদ্দিন আহমদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, সমিতির সাধারণ সম্পাদক আ: কাদির ও সাবেক সাধারণ সম্পাদক মানব তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ, কার্যকরি কমিটির সদস্য মো. হাবিবুর রহমান ও আব্দুল আওয়াল প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি