ছাতক প্রতিনিধি
ছাতক সিমেন্ট কারখনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, ছাতক বাজার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সাবেক সভাপতি, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তীর পিতা গৌরাঙ্গ চক্রবর্ত্তী পরলোক গমন করেছেন।
গত ৪ সেপ্টেম্ব^র রাত দেড়টায় সিলেটের নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৫ সেপ্টেম্বর সকালে সকল শাস্ত্রীয় কর্মকান্ড শেষে শহরের কেন্দ্রিয় শ্মশানঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সমপন্ন হয়।
প্রাক্তন শিক্ষক গৌরাঙ্গ চক্রবর্ত্তীর মৃত্যুতে এমপি মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পনিষদ সদস্য আজমল হোসেন সজল, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. পীযুষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক চম্পু দত্তসহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বস্থ্য বিভাগ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক শোক প্রকাশ করা হয়েছে।