- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোকের মাসে আসুন প্রতিজ্ঞাহৃদ্ধ হই সেইসব মহান আদর্শের প্রতি

বাঙালির শোক ও বেদনার মাস শুরু আজ। ক্যালেন্ডারের  যেসব মাস বা তারিখ বাঙালি জাতিকে শোকে বিহ্বল করে তার মধ্যে আগস্ট মাস ও এই মাসের ১৫ তারিখ এক অন্যরকম কাতরতা নিয়ে হাজির হয় প্রতি বছর। ১৯৭৫ সন থেকে এর শুরু। এর কোন শেষ নেই। যতদিন বাঙালি জাতিসত্ত্বার অস্তিত্ব থাকবে যতদিন মানুষ হিং¯্রতা আর পৈশাচিকতাকে ঘৃণা করবে ততদিন হবে এই বেদনার ব্যাপ্তিকাল । পৃথিবীর ইতিহাসে নৃশংসতম হত্যাকা-গুলোর শীর্ষে থাকবে ১৯৭৫ সনের ১৫ আগস্টের নারকীয় হত্যাকা-। ওইদিন শুধু ব্যক্তি শেখ মুজিব কিংবা তাঁর আত্মীয়-স্বজনকে ঘাতকরা হত্যা করে নি বরং ওরা একই সাথে হত্যা করতে চেয়েছিলো একটি জাতির ঐতিহাসিক সংগ্রামের সফলতাকে। ইতিহাসকে ওরা পিছনে ফিরিয়ে নিতে চেয়েছিল। বায়ান্ন সনের ভাষা আন্দোলন বা তারও আগে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ইত্যাদির মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ ঘটেছিল, ১৯৭১ সনে যে চেতনাটি একটি পর্যায়ে এসে উন্নীত হয়েছিল, সেখান থেকে এই জাতির চেতনাকে আবারও অন্ধকারে নিয়ে যাওয়ার এক সুগভীর চক্রান্ত ছিল ওই হত্যাকা-। একটি সফল বিপ্লবের পর ঘাপটি মেরে থাকা প্রতিবিপ্লবীরা নিজেদের হিং¯্রতা নিয়ে আবির্ভূত হয়েছিল সেদিন। বলাবাহুল্য এরা নিজেদের পরিকল্পনায় ওই সময়ে সফলতা অর্জন করেছিল। ১৯৭৫ পরবর্তী সময়ে মোড় পরিবর্তন হয়ে গিয়েছিল রাজনীতি ও রাজনৈতিক আদর্শের। বাঙালি জাতিয়াতাবাদের পরিবর্তে একে ধর্মীয় পরিচয়ের পর্দায় আবৃত করা হয়েছিল সেদিন। এ ছিল স্বাধীন বাংলাদেশের পাকিস্তানি চেহারায় প্রত্যাবর্তনের এক অশুভ কালবেলা। প্রগতির নিয়ম হলো একে বেশি দিন আটকে রাখা যায় না । নিজস্ব নিয়মেই  এটি গতিশীল হয়। মুখ থুবড়ে পড়া বাঙালি জাতিসত্ত্বার সংগ্রামটিও ঠিক একইভাবে সাময়িক পরাজয়ের অন্ধগলি পেরিয়ে আলোয় উদ্ভাসনের প্রক্রিয়ায়  নিরন্তর ক্রিয়াশীল ছিলো। ১৫ আগস্টের ঘাতক এবং যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে এই চেতনা আবারও নিজস্ব অবয়বে ফেরা শুরু করেছে। আমাদের গন্তব্য এখনও বহুদূর। কিন্তু নিজের জাতিগত পরিচয়ে ফেরার এই যাত্রা অবশ্যই নির্দিষ্ট লক্ষ্যে একদিন পৌঁছাবেই।
বলাবাহুল্য ১৫ আগস্ট হত্যাকা-ের ফ্রন্টলাইন কুশীলবদের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু এর পিছনে যেসব মাথা কাজ করেছে সেই জাতীয়-আন্তর্জাতিক কুশীলবদের চিহ্নিতকরণের কাজ এখনও অনেক বাকি। এ শুধু বিচারিক প্রক্রিয়ার অংশ নয়। বরং এটি ঐতিহাসিক চর্চার একটি অংশ। ১৫ আগস্ট হত্যাকা-ের বহু গোপন তথ্য বেরিয়ে আসছে। ভবিষ্যতে আরও পূর্ণাঙ্গ তথ্য বেরিয়ে আসবে। এই যে বিচার কিংবা ইতিহাস চর্চা, এর একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এ নিছক ইতিহাস চর্চা নয়। এ হলো প্রগতির পথে এক পা এক পা করে এগোনো। ঠিক যে স্বপ্ন বুকে ধারণ করে বাঙালির সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি বঙ্গবন্ধু আমাদের ভূখ-টির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের সবগুলো ধাপ অতিক্রম করা। এ হলো মানুষে মানুষে বৈষম্য কমিয়ে এনে একটি সমতাভিত্তিক সমাজ কায়েম করা। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের অমর যেসব চেতনাÑ অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্য, জ্ঞানচর্চা, সমৃদ্ধি; সেইসব চেতনার বাস্তবায়ন করাটাই হলো এই চর্চার আসল উদ্দেশ্য। আজ যখন বেদনাবিদুর পরিবেশে শোকের মাসটি আমরা শুরু করব তখন অন্তরের তীব্র কষ্টানুভূতির সাথে সবাইকে ওই লক্ষ্যে প্রতিজ্ঞাহৃদ্ধ হতে হবে।
মহান নেতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নৃশংস হত্যাকা-ে নিহত সকলের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর মহান আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এই অদম্য শোককে শক্তিতে পরিণত করার লক্ষ্যে প্রতিটি বাঙালি হৃদয় জাগ্রত হোক এই আমাদের কামনা।
 

  • [১]