- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোকে ও শপথে বিভিন্ন উপজেলায় ২১ আগস্ট পালিত

সু.খবর রিপোর্ট
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে সোমবার বিকালে বিশ্বম্ভরপুরে সমাবশে হয়েছে। আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার পলাশ উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ হয়।
স্থানীয় পলাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাইউম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের নেতা আপ্তাব উদ্দিন আহমেদ, রইছ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, নান্টু রায়,  দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, হায়দার চৌধুরী, সুবীর তালুকদার, করুণা সিন্ধু চৌধুরী, মোবারক হোসেন, খায়রুল কবির, মলয় চক্রবর্তী, আসাদ উল্লাহ সরকার, মনীষ কান্তি দে, নুরে আলম সিদ্দিকী, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, বাংলাদেশ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু তার সেই স্বপ্ন সত্যি হওয়ার আগে মুক্তিযুদ্ধের বিপক্ষের ষড়যন্ত্রকারীরা বাংলার জাতির পিতা সহ সবাইকে হত্যা করে। কিন্তু তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা শেখ মজিবুর রহমান স্বপ্ন  
বাস্তবায়নে করছেন ঠিক সেই মুহূর্তে কিছু কুচক্রি মহল সোনার বাংলা গড়ায় নানা রকমের বাধা সৃষ্টি করছে, কিন্তু বাংলার মানুষ তাদের চিনে ফেলেছে, ভাব ধরলে লাভ হবেনা আওয়ামীলীগ সততার রাজনীতি করে। যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে তাদের ঠাঁই আওয়ামী লীগে হবেনা।
তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সুনামগঞ্জ ৪ আসনে নির্বাচন করার জন্য নৌকা প্রতীক চাইব। আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আগামী দিনে বঙ্গবন্ধু আদর্শে এই সুন্দর বাংলায় আামি সততার রাজনীতি করে যেতে পারি।
তাহিরপুর
২১ শে গ্রেনেড হামলা স্মরণে তাহিরপুর উপজেলা আওয়ামী যুব লীগের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।  সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের লীগ সহ সভাপতি আলী মর্তূজা।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক শাহীন রেজা, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক রঞ্জু মুখার্জি, যুগ্ম আহবায়ক বিল্লাল আমিন, যুবলীগ যুগ্ম আহবায়ক সামায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল বাশার।
অপরদিকে উপজেলা ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার তুষারের নেতৃত্বে এক শোকর‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার তুষার, এহসানুল হক, পার্থ রায়, অপু মুখার্জি, অসীম সরকার, কৌশিক মুখার্জি, আল আমিন প্রমুখ।
ধর্মপাশা
২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান স্মরণে এবং হামলায় জড়িতদের বিচারের দাবিতে ধর্মপাশায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের স্থানীয় দলীয় কার্যালয়ে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, সাজুল ইসলাম, ওয়াসিম মজুমদার, আকিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত তিতাস, ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার, ছাত্রলীগ নেতা আল আমিন খান, মেহেদি হাসান বাবর ও রিয়াদ প্রমুখ।
দিরাই
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে দিরাইয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আওয়ামী যুবলীগ। সোমবার উপজেলা ও পৌর যুব লীগের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল হক মিয়া, লালন মিয়া, মোহন চৌধুরী, মিজানুর রহমান, কামরুল মিয়া, সারোয়ার আহমেদ, রায়হান মিয়া, ফুল মিয়া, রাহাত মিয়া রাহাত, আঙ্গুর মিয়া, ইকবাল সরদার, বাবুল আহমেদ, হেলু মিয়া, স্বেচ্ছসেবক লীগের কাইয়ুম মিয়া, রাজীব চৌধূরী, শ্রমিক লীগের আহ্বায়ক কপিল উদ্দিন, ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল চৌধূরী প্রমুখ।  
জগন্নাথপুর
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব, উপজেলা কৃষকলীগ সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক ফিরোজ আলী, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) শফিকুল হক, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দ্বীপাল,  উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি এম, ফজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয় প্রমুখ।
এদিকে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ শাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা সৈয়দ মাকসুদ আহমদ, আব্দুল মুকিত, তানভীর আলম পিয়াস, উবায়দুল হক জাবেদ, আনহার আহমেদ মিলাদ, জুয়েল হোসেন,  শাহ সালমান, পৌর ছাত্রলীগ নেতা সারোয়ার চৌধুরী আবু সাঈদ প্রমুখ।
পরে পূর্বে পৌর শহরে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।  

  • [১]