- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক দিবসে এক লক্ষ চারা রোপণের উদ্যোগ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ আগষ্ট সর্বমহলের সহযোগিতায় বিভিন্ন জাতের গাছের ১ লক্ষাধিক চারা রোপণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলায় সামাজিক বনায়ন ও বৃক্ষ রোপণ কার্যক্রম বাস্তবায়নের    
 লক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ ও সরকারি/বেসরকারি, এনজিও সংস্থার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলায় জীব বৈচিত্র সমৃদ্ধ করতে, ফলে ফুলে ভরপুর করে তুলতে এবং পরিবেশ সুরক্ষায় সর্বস্তরের সহযোগিতায় ১ লক্ষাধিক গাছের চারা ১৫ আগস্ট লক্ষাধিক গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাস্তার পাশে, ব্যক্তিগতভাবে ওইদিন চারা রোপণের জন্য ব্যাপক প্রচার করা হচ্ছে।

  • [১]