কামরান আহমেদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বাষির্কী ও শোক দিবস উপলক্ষ্যে জেলা উপজেলা পর্যায়ে এলজিইডি পরিবারের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫ টায় এলজিইডির জেলা সম্মেলন কক্ষে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী হরজিৎ সরকার, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ইব্রাহীম মিয়া, জেলা শিল্পকলা একাডেমির গ্রাফিক্স ডিজাইনার বিশিষ্ট আবৃত্তিশিল্পী রুনা লেইছ, এলজিইডির ল্যাবরেটরী টেকনিশিয়ান তরুণ কুমার ভৌমিক প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগিতা শেষে খ গ্রুপে ১ম স্থান অধিকার করে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রাবেয়া সুলতানা তিন্নি। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন।