- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক দিবস পালনের জন্য যুবলীগের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা। সোমবার বিকালে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, বিপ্রেশ রায় বাপ্পী, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, অ্যাড. রওনক আহমদ, লুৎফুর রহমান নাঈম, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জ্বল, সুনামগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর আবাববিল নূর, যুগ্ম আহবায়ক দিপ্ত তালুকদার টিটু, পৌর যুবলীগ নেতা সৈয়দ গোলাম জিলানী ইমন, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক তুহিন, যুগ্ম আহবায়ক  খালেদ মাহমুদ তালুকদার, সোহেল আহমদ, হুমায়ুন কবির বাবলু, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ইকবাল আল আজাদ, মনসুর আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান, জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, ১৫ আগস্ট সোমবার সকালে শহরের স্টেশন রোডের রমিজ বিপণির দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, দুপুরে ১ টায় মিলাদ মাহফিল, দুপুর ২ টায় দলীয় কার্যালয়ে থেকে শহরে শোক র‌্যালি ও দুপুর আড়াইটায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হবে। এসব কমসূচি পালনের জন্য যুবলীগের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

  • [১]