জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম-সম্পাদক ও বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ইয়ছিন’র সহধর্মিনী মরিয়ম বেগম (৫০) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জের নেতৃবৃন্দ।
এক প্রেস বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার সাধারণ সম্পাদক খাইরুল বাশার ঠাকুর খান, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া, সাধারণ সম্পাদক নিলোৎফল দাস বিপ্লব, বারকী শ্রমিক সংঘ জেলা সভাপতি নাসির মিয়া, সম্পাদক কাদির মিয়া, সুনামগঞ্জ হকার্স শ্রমিক সংঘ জেলা সভাপতি আব্দুল হাই, সম্পাদক তাজুল ইসলাম, স-মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়া প্রমুখ ।
প্রেস বিজ্ঞপ্তি