সুনামগঞ্জের গর্ব দেশবরেণ্য সাংবাদিক, বিশিষ্ট কলামিষ্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন র্যাব ফোর্সেস মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
এক বিবৃতিতে তিনি বলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ছিলেন দেশে আধুনিক সাংবাদিকতায় একজন অনন্য ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশে সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে তাঁর ভূমিকার কথা গণমাধ্যমকর্মীরা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ব্যক্তি হিসেবে তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন, আদর্শনিষ্ঠ, বিনয়ী ও কর্তব্যপরায়ণ। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যলামনাই এসোসিয়েশন সিলেট বিভাগ এর সকল সদস্য গভীর শোকাহত। এক শোকবার্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যলামনাই এসোসিয়েশন সিলেট বিভাগ এর সভাপতি ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, দেশ একজন অত্যন্ত নীতিবান ও প্রতিথযশা সাংবাদিককে হারালো যার অভাব সহজে পূরণ হবার নয়। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যলামনাই এসোসিয়েশন সিলেট বিভাগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবার,আত্মীয় স্বজন, গুণগ্রাহীসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।
উল্লেখ্য বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক, সাংবাদিক পীর হাবিবুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
অপরদিকে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইদ্রিস আলী বীরপ্রতীক।
প্রেস বিজ্ঞপ্তি