- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক প্রকাশ

শোক প্রকাশ
মরমি কবি হাসন রাজার নাতবৌ মরহুম দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী’র সহধর্মিনী সৈয়দা শামছুন্নাহার খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার।
শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল ছাত্তার স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় উল্লেক করা হয়, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক সাংসদ দেওয়ান শামছুল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদীন ও দেওয়ান গনিউল সালাদীন এর মাতা সৈয়দা শামছুন্নাহার খাতুনের মৃত্যুতে লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। এ উপলক্ষে শনিবার বিদ্যালয়ে এক মিনিট নিরবতা পালন, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সকলেই সৈয়দা শামছুন্নাহার খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১০ মার্চ দিবাগত রাত ১.২০মিনিটে সৈয়দা শামছুন্নাহার খাতুন বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। প্রেসবিজ্ঞপ্তি

  • [১]