- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক প্রকাশ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদিস আল্লামা শায়খ সৈয়দ মুজিবুর রহমান পেশওয়ারী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর আল্লামা হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিস।
এক বিৃতিতে শাখার উপদেষ্টা শায়খ মাওলানা মোছা মোল্লাহ, সভাপতি শায়েখ মাওলানা নুর উদ্দীন, সহ সভাপতি মুফতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান, সহ সাধারণ মাওলানা আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, প্রচার সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোঃ জমিরুল ইসলাম মমতাজ, জেলা সদস্য ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহ প্রমুখ শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দরা বলেন মরহুম আল্লামা জুবায়ের আহমদ আনসারী একজন প্রথিতযশা আলেমে দ্বীন, উম্মাহর একনিষ্ঠ দাঈ, খ্যাতিমান মুফাসসিরে কুরআন ও ইসলামী আন্দোলনের একজন প্রতিনিধিত্বশীল যিম্মাদার ছিলেন। তিনি আমৃত্যু ওয়াজ-নসিহতের মাধ্যমে আপামর জনতার মাঝে দ্বীনের প্রচার-প্রসারে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। একাধিক মাদ্রাসার মুহতামিম ও কুরআনের খেদমতের মাধ্যমে কুরআন ও হাদীস শিক্ষায় অনবদ্য অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।
নেতৃবৃরা মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে রাব্বুল আলা-আমিনের দরবারে তাঁদের জন্য জান্নাতের সুউচ্চ মাকামের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জিয়াউর রহমান
দক্ষিণ সুনামগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব দিলোয়ার হোসাইন ওরফে জিয়াউর রহমানের মৃত্যুতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দরা হলেন সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃঃ জমিরুল ইসলাম মমতাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলী, অর্থ সম্পাদক হাজী কাজী মাওলানা রফিকুল ইসলাম, সদস্য কাজী মাওলানা আব্দুল আলী, কাজী মাওলানা মফিদুর রহমান, কাজী মাওলানা শায়খুল ইসলাম, কাজী মাওলানা মাসুক আহমদ, কাজী মোঃ নুরুল হক প্রমুখ।

  • [১]