- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক প্রকাশ

সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক এবং জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম’র মাতা হালেমা বেগম (৭৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা শিল্পকলা একাডেমী। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং জীবন সদস্যদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন তিনি। উল্লেখ্য, গত ৯জুন বৃহস্পতিবার সিলেটের রাগীব রাবেয়া  মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন হালেমা বেগম। প্রেস বিজ্ঞপ্তি  

  • [১]