- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ অতুল কৃষ্ণ দাস

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের শহীদ গয়ানাথ ওরফে তারানাথ দাসের ছেলে দক্ষিণ সুনামগঞ্জ শহীদ মিনার, দক্ষিণ সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের ভূমিদাতা সমাজসেবী ও উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লিখক অতুল কৃষ্ণ দাস আর নেই।
শুক্রবার দিবাগত রাত ১০টা ১৪ মিনিটে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার সকালে নিজ গ্রামের  
শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দক্ষিণ সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আতাউর রহমান, ডেপুটি কমান্ডার রাধা কান্ত তালুকদার, সহকারী কমান্ডার মশদ আলী, অধীর চন্দ্র তালুকদার, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লিখক সমিতির সকল নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ স¤পাদক হাফিজ মোশাহিদ আহমদ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী, প্রচার স¤পাদক এম এ বারিক।

  • [১]