- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ-অনুপ কুমার ঘোষ

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রি্রস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক কুমার ঘোষের ছোট ভাই উকিলপাড়ার বাসিন্দা অনুপ কুমার ঘোষ (সেবক) আর নেই।
ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে ২০ মার্চ রবিবার সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে ইহলোক থেকে পরলোক গমন করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন টিউমার রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি তিন ভাই, পাঁচ বোন, স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মরদেহ আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশে পৌঁছবে।
অনুপ কুমার ঘোষের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল আবেদীন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার প্রমুখ।

  • [১]