দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের শিমুলবাঁক গ্রামের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আফতাব উদ্দিন (৭২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মঙ্গলবার বিকাল ৪টা ৫০মি. মৃত্যুবরণ করছেন। মৃত্যুকালে ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে নামাজে জানাযা মঙ্গলবার বেলা ১১টায় শিমুলবাঁক গ্রামের দক্ষিণ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।