- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ- আফরোজ্জামান

জামালগঞ্জ অফিস
সিলেটের গোপালগঞ্জ উপজেলার ফুলবাড়ী আজিরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবী প্রভাষক মাও. আফরোজ্জামান (৪০) আর নেই (ইন্নালিল্লাহি….. রাজিউন)। দীর্ঘ দিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকা ক্যানসার ইনস্টিটিউট হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ীতে অবস্থানরত অবস্থায় রবিবার সকাল সাড়ে ছয়টায় ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর (নতুনপাড়া) নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর ২টায় লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মরহুমের জানাজা ও এরপর দাফন অনুষ্ঠিত হয়।

  • [১]