- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ- আব্দুর রাজ্জাক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আর নেই (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মরদেহ দুপুর ১২টার দিকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে এলে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের মধ্যে চোখের জলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে শিক্ষক, ছাত্র/ছাত্রীরা শেষ শ্রদ্ধা জানানোর পর মরহুমের মরদেহ নিজ বাড়ীতে নেয়া হয়।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ধানু বলেন, তিনি কিছুদিন ধরে বুকে ব্যাথা, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগে ভোগছিলেন। বুধবার ভোরে শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে গেলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

  • [১]