দ.সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর পিতা আব্দুল ওয়াহিদ চৌধুরী (৯৫) আর নেই। শনিবার দুপুর ১টা ৩০মিনিটে সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজে হাপালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না…….. রাজিউন)।
তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ নয়া খোরুম খলা জামে মসজিদে শনিবার বাদ এশা অনুষ্ঠিত হেেয়ছে।