ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালিক(৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)। সোমবার সকালে বার্ধক্যজনিত রোগে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর (সরকুমেরগাঁও) গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেল সাড়ে ৪ টায় গোবিন্দগঞ্জ বালুরমাঠে জানাযা শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফেজ মাও. কামরুল হাসান তুহিন। আ.লীগ নেতা আব্দুল খালিকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থ, আ.লীগ নেতা ফজলুর রহমান, ছানাউর রহমান ছানা, সৈয়দ আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানসহ নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।