- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ আব্দুল খালেক

জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মোশারফ মিয়ার পিতা দৈনিক সুনামগঞ্জের খবরের জামালগঞ্জ অফিস প্রধান আকবর হোসেনের শ্বশুর সুজাতপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক (৫৮) আর নেই (ইন্না… রাজিউন)। বার্ধক্য জনিতকারণে গত মঙ্গলবার সকালে তিনি জামালগঞ্জ হাসপাতালে মৃত্যুবরণ করেন।  
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বিকালে গ্রামের মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে শরিফপুরের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

  • [১]