জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার নয়াহালট (বড়বাড়ী) গ্রামের মো. আব্দুর রকিব তালুকদার (৭৫) বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি….. রাজিউন)। তিনি বিশিষ্ট সমাজ সেবক ও জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম রহমত উল্লাহ তালুকদারের
৫ম সন্তান। বৃহস্পতিবার সকাল ১০ টায় ঈদগাও মাঠে জানাজার নামাজ শেষ করে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ৪ ছেলে, ২ ভাই ২ বোন সহ অনেক গুণগ্রাহী রেখে যান।