বিশ্বম্ভরপুর প্রতিনিধি
পূজা উদযাপন পরিষদের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়ন শাখার সভাপতি সুকেশ পালের পিতা কামদা রঞ্জন পাল সোমবার ভোরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজণিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহবায়ক জীবন
কৃষ্ণ দাশ, সদস্য সচিব স্বপন কুমার বর্মণ, বাদাঘাট (দ.) ইউপি শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ,পলাশ ইউপি শাখার সভাপতি রুপেন্দ্র দেবনাথ, ফতেপুর ইউপি শাখার সভাপতি বিপ্লব তালুকদার,সাধারণ সম্পাদক বিজীত মৈত্র,ধনপুর ইউপি শাখার সভাপতি রাকেশ হাজং, সাধারণ সম্পাদক ধনঞ্জয় হাজং গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনায় এবং শুকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।