ছাতক প্রতিনিধি
ছাতকে রেলওয়ের প্রাক্তন কর্মচারী ও শ্রমিকলীগ নেতা কালা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। রবিবার ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে কালা মিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম জানাজা বেলা সাড়ে ১১টায় রেলওয়ে জামে মসজিদ প্রাঙ্গণে ও বিকেল সাড়ে ৪ টায় মরহুমের নিজ বাড়ি ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ী গ্রামে ২য় জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।