- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ -কুসুম বিবি

দ.সুনামগঞ্জ অফিস
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ’র মাতা কুসুম বিবি (৮৯) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালের তিনি ১ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বেলা ১১টায় মরহুমার প্রথম জানাযা সুনামগঞ্জ কোর্ট মসজিদের ঈদগাহের মাঠে ও ২য় জানাযা দুপুর ২টায় নিজ গ্রাম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুর গ্রামের জামে মসজিদের ঈদগাহের মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, মরহুমার একমাত্র ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল আলম নিক্কু, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শুকুর আলী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, আমেরিকা মিশিগান শাখার আওয়ামী লীগের সহ সভাপতি আপ্তাব মিয়া, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান, জসীম উদ্দীন, জিয়াউর রহমান, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা যুবলীগ নেতা সাব্বির আহমদ, খিজির আহমদ, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, সহ শিক্ষক মাওলানা নিজাম উদ্দীন খান, শান্তিগঞ্জ বাজার কমিটির সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক জিলানী মিয়া, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মারুফ, প্রবাসী নজরুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বী তারিফ মিয়া, আব্দুল মান্নান, মাও. শহীদুল ইসলাম, মাও. আব্দুর রহীম, মাষ্টার আব্দুল কাদির, ডা. মহিবুর রহমান, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ময়না, মঈন উদ্দীন, খালেদ হাসান, বুরহান উদ্দীন, সুরুজ্জামান, চাকুরীজিবী তানবিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. নুর আলম, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, মাস্টার ফয়জুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর আলম শাহীন, সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহনুর আহমদ সুলতান প্রমুখ। মরহুমার জানাযা শেষে শিবপুর গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

  • [১]