দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা ভবন ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের ভুমি দাতা গোপেন্দ্র কুমার তালুকদারের অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। শনিবার দুপুর ২.৪৫মি. চিকিৎসাধীন অবস্থায় তিনি সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে নাতি নাতনিসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীলিপ কুমার তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতি রিপন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর আলম, সাবেক সভাপতি রমজান আলী প্রমুখ।
গোপেন্দ্র কুমার তালুকদারের মৃত্যুতে এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক মো. ফয়েজুল ইসলাম সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম ইলিয়াছ আলী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, কার্যনিবার্হী কমিটির সদস্য মোশাহিদ আহমদ, সালেহ আহমদ হৃদয়, এম এ কাশেম চৌধুরী, সদস্য আলাল হোসেন, সামিউল কবির, মো. জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।