- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ- গোলাপ মিয়া

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার প্রাক্তন ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা গোলাপ মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। রবিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন বলে জানিয়েছেন মরহুমের শ্যালক জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী। তিনি জানান,       আজসোমবার ইকড়ছই হাফিজিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুরের প্রবীণ রাজনীতিবিদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ভূঁইয়া, সাবেক পৌর প্রশাসক আবদুল মুকিত, জগন্নাথপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল হক শিশু পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্র লীগের সাবেক মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি মাহমুবুর রহমান ভূঁইয়া, সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, প্রচার সম্পাদক আজহারুল হক ভূঁইয়া, পৌর যুব লীগ নেতা সিদ্দিকুর রহমান, আকমল হোসেন ভূঁইয়া, সৈয়দ সিতু মিয়া, বাবু চৌধুরী, উপজেলা ছাত্র লীগ নেতা সাফরোজ ইসলাম, রোমেন আহমদ, আব্দুল মুকিত প্রমুখ।

  • [১]