- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ গয়াছ মিয়া

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া ঘরোয়া গ্রামের মো. গয়াছ মিয়া সোমবার ৬টা ৪০ মিনিটে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বেলা ১১ টায় ডুংরিয়া মদিনাতুল উলূম মাদ্রাসার মাঠে তাহার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাযার নামাজে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক মো. নুরুল হক, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এমসি মিজানুর রহমান, বিশিষ্ট মুরব্বী আলী হোসেন, কটু মিয়া, রাজা মিয়া, ফয়জুল হক, জামাল উদ্দিন, পল্টু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার স¤পাদক সাইফুল ইসলাম, জয়কলস ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, সমাজসেবক মতিউর রহমান, সৈয়দ হোসেন জায়গীরদার রানা, ডুংরিয়া বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফারুক আহমদ , আব্দুস সাহিদ, অব শিক্ষক আনোয়ার আলী, মাস্টার আব্দুল কাদির, মাওলানা সালিক আহমদ, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক হাসান মাহমুদ, সমাজ সেবী দিপন মিয়া, এনামুল হক সহ প্রমুখ।

  • [১]