স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি তারেক চৌধুরী’র দাদী চান বিবি চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বার্ধক্যজনিত কারণে দিরাই উপজেলার রাড়ইল গ্রামের নিজ বাস ভবনে
শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় চার মেয়ে, এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে সিপিবি, সুনামগঞ্জ জেলা কমিটি, খেলাঘর আসর সুনামগঞ্জ, জেলা যুব ইউনিয়ন, জেলা ছাত্র ইউনিয়ন ও জেলা উদীচী। অন্যান্যদের মাঝে শোক জানিয়েছেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাড. খলিল রহমান, পঙ্কজ কান্তি দে, শাহজালাল সুমন।
উল্লেখ্য, মরহুমার নামাজের জানাজা আজ বেলা ১১ টায় রাড়ইল গ্রামের কবরস্থানের মাঠে অনুষ্ঠিত হবে।