- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

শোক সংবাদ জাকির হোসেন ভুঁইয়া

তাহিরপুর উপজেললার বাণিজ্যিক  কেন্দ্র বাদাঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি শহিদুল ইসলাম ভুঁইয়ার দি¦তীয় ছেলে জাকির হোসেন ভূঁইয়া (৩৫) শনিবার রাত সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে, ১ মেয়ে মা-বাবা- ভাই-বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। একজন কৃতি ফুটবলার হিসাবেও তার সুখ্যাতি রয়েছে। তার মুতূতে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এবং পরিবেশ এবং মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক হাবিব সরোয়ার আজাদ, যুগান্তরের জগন্নাথপুর প্রতিনিধি সানোয়ার হোসেন সুনু, দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান, ধর্মপাশা প্রতিনিধি এনামুল হক, দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশ জেলা শাখার সমন্বয়কারী সঞ্জিব তালুকদার টিটু, আহবায়ক অ্যাড. শাহ আলম তুলিপ, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক শফিকুল মল্লিক সাংগঠনিক সম্পাদক মিলাদুর রহমান, সহ স্বজনারা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]